আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত ফরিদপুর-৪ আসন (ভাঙ্গা–সদরপুর–চরভদ্রাসন) থেকে সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মাওলানা মিজানুর রহমান মোল্লা (রিকশা প্রতীক) মনোনয়নপত্র জমা দিয়েছেন।
সোমবার (২৯ ডিসেম্বর) বেলা ১২টার দিকে তিনি সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার শরীফ শাওনের কাছে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র দাখিল করেন। এ সময় সদরপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. মঞ্জুর হোসেন উপস্থিত ছিলেন।
মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে মাওলানা মিজানুর রহমান মোল্লা বলেন,
“বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে আজ সদরপুর উপজেলায় মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। আমরা ১০ দলীয় সমঝোতার ভিত্তিতে এ আসনে নির্বাচন করবো। যাচাই-বাছাই শেষে বিষয়টি চূড়ান্ত হবে। ১০ দল থেকে যাকে চূড়ান্ত প্রার্থী করা হবে, সবাই ঐক্যবদ্ধভাবে তার পক্ষে কাজ করবে।”
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বর্তমান নির্বাচনী পরিবেশ ভালো রয়েছে এবং সাধারণ মানুষের মধ্যে নির্বাচনী আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে।
এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস ফরিদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মুফতী আবু নাছির আইয়ুবী, সদরপুর উপজেলা শাখার প্রধান উপদেষ্টা মুফতী মুহাম্মাদ জাকির হুসাইন ফরিদী, সদরপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা সাদিকুর রহমান সিদ্দিকী, ভাঙ্গা উপজেলা শাখার সভাপতি মাওলানা হাফিজুর রহমান এবং চরভদ্রাসন উপজেলা শাখার সভাপতি মুফতি জাকরিয়া।






মন্তব্য