ফরিদপুর-৪ আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের কর্মী সভা অনুষ্ঠিত

  • মো. নুরুল ইসলাম, সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি :
  • বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫ ০২:১২:০০
  • কপি লিঙ্ক

মহান বিজয় দিবস উপলক্ষে ফরিদপুর-৪ (ভাঙ্গা–সদরপুর–চরভদ্রাসন) আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের উদ্যোগে এক কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর ২০২৫) সন্ধ্যায় ভাঙ্গা উপজেলার পুলিয়ার নিজ বাসভবনে আয়োজিত কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৪ আসনে জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মাওলানা মিজানুর রহমান মোল্লা।

কর্মী সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিস সদরপুর উপজেলা শাখার প্রধান উপদেষ্টা মুফতী মুহাম্মাদ জাকির হুসাইন ফরিদী, ভাঙ্গা উপজেলা শাখার সভাপতি মাওলানা হাফিজুর রহমান, চরভদ্রাসন উপজেলা শাখার সভাপতি মুফতী জাকারিয়া এবং সদরপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা সাদিকুর রহমান সিদ্দিকী।

বক্তারা মহান বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ইসলামী আদর্শভিত্তিক রাজনীতির প্রয়োজনীয়তা অপরিসীম। তারা ফরিদপুর-৪ আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।

সভায় উপস্থিত নেতাকর্মীরা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাঠপর্যায়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য