ফরিদপুর-৪ আসনে জাতীয় পার্টির প্রার্থী মুফতি রায়হান জামিলের মনোনয়নপত্র জমা

  • নুরুল ইসলাম, ফরিদপুর:
  • মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫ ১২:১২:০০
  • কপি লিঙ্ক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-৪ আসন (ভাঙ্গা–সদরপুর–চরভদ্রাসন) থেকে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন মুফতি রায়হান জামিল।

রোববার (২৮ ডিসেম্বর) বিকেল ৪টা ৩০ মিনিটে ফরিদপুর জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র দাখিল করেন। ফরিদপুর জেলার চারটি সংসদীয় আসনের মধ্যে জাতীয় পার্টির পক্ষ থেকে তিনিই প্রথম মনোনয়নপত্র জমা দেন।

মনোনয়নপত্র দাখিলের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মুফতি রায়হান জামিল বলেন, “জাতীয় পার্টির মতো একটি ঐতিহ্যবাহী দলের প্রতিনিধিত্ব করতে পারা আমার জন্য গর্বের। দীর্ঘদিন ধরে সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। ভোটারদের সমর্থন পেলে বিজয়ী হতে পারব বলে আমি আশাবাদী।”

এ সময় ফরিদপুর-৪ আসনের জাতীয় পার্টির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা তার সঙ্গে উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য