আগামী ২৮ মে ঢাকায় তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ’ সফল করতে প্রস্তুতি সভা করেছে ফরিদপুরের আলফাডাঙ্গা স্বেচ্ছাসেবক দল।
বৃহস্পতিবার (২২ মে) বিকেলে আলফাডাঙ্গা সাবেক সোনালী ব্যাংক চত্বর সম্মুখে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় । এতে স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল,যুবদলসহ প্রায় তিন শতাধিক নেতাকর্মী অংশ নেন।
প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোজাম্মেল হোসেন খান মিঠু।
প্রধান অতিথির বক্তব্যে মিঠু বলেন, “আগামী ২৮ মে ঢাকায় আয়োজিত সমাবেশ সফল করার লক্ষ্যে আমাদের আজকের এই প্রস্তুতি সভার আয়োজন করা হয়েছে। ঢাকার সমাবেশের মূল দায়িত্ব পালন করবে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। সর্বোচ্চ সংখ্যক লোকসমাগমের মাধ্যমে আমরা ২৮ মে’র সমাবেশকে সফল ও স্মরণীয় করে তুলব।ফরিদপুরের প্রতিটি উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা এই সমাবেশে সক্রিয় অংশগ্রহণ করবে।”
উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ডাক্তার এম এ আজিজের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য প্রদান করেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহরিয়ার হোসেন শিথিল।
তিনি বলেন, ১৭ বছর ধরে যে লড়াই-সংগ্রাম আমরা চালিয়ে যাচ্ছি, তা এখনো শেষ হয়নি। আওয়ামী লীগ সরকার পতন ঘটলেও দেশে এখনো গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়নি। দেশের তরুণরা এখনো ভোটাধিকার থেকে বঞ্চিত। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা নির্বাচনকে পেছানোর ষড়যন্ত্র করছে। আমরা দাবি করছি, একটি অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে।
পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আরব আলী শেখ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আমির হোসেন ও পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ওবায়দুর রহমানের যৌথ সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হেমায়েত হোসেন,আলফাডাঙ্গা পৌর যুবদলের আহ্বায়ক সৈয়দ মিজানুর রহমান, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. মমিনুল ইসলাম সোহাগ, সদস্য সচিব মো. ওবায়দুর গাজী এবং উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক মো. নাজমুল ইসলাম প্রমুখ।






মন্তব্য