আলফাডাঙ্গায় বীমা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত 

  • অনলাইন
  • শুক্রবার, ২৩ মে ২০২৫ ০১:০৫:০০
  • কপি লিঙ্ক

আনন্দঘন পরিবেশে ও ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে ফরিদপুরের আলফাডাঙ্গায় বেস্ট লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের বীমা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

একই সাথে সাংগঠনিক কাজের দক্ষতা বিবেচনা করে প্রায় ২৫  দক্ষ কর্মীর মাঝে সম্মাননা প্রদান ,সেলিব্রেশন  ও নানা রকম পুরস্কার দেওয়া হয়েছে। 

বৃহস্পতিবার (২২ মে) সকাল ১১ টার দিকে আলফাডাঙ্গা হাসপাতাল রোডে অবস্থিত ফুড ফ্যাক্টরি রেস্টুরেন্টেে এ প্রশিক্ষণের আয়োজন করেন বেস্ট লাইফ ইন্সুরেন্স লিমিটেড এর আলফাডাঙ্গা জোনাল অফিস।

এ প্রশিক্ষণ কর্মাশালায়  প্রায় দুই শতাধিক পূরুষ ও মহিলা অংশগ্রহণ করেন। সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত কর্মশালায় কাজের দক্ষতা অর্জনে নানা পরিকল্পনা বিষয়ে আলোপাত  করা হয়।   পরে অংশগ্রহণকারীদের মধ্যে দক্ষ প্রতিনিধিদের মাঝে সম্মাননা প্রদান ,সেলিব্রেশন  ও নানা রকম পুরস্কার দেওয়া হয়েছে। 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ দেন, বেস্ট লাইফ ইন্সুরেন্স লিমিটেড সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এন্ড হেড অব ট্রেনিং মো.জামিল উদ্দিন মিন্টু।

বেস্ট লাইফ ইন্স্যুরেন্সের আলফাডাঙ্গা জোনাল অফিসের ব্রাঞ্চ ম্যানেজার মোহাম্মদ হোসাইনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, ফরিদপুর  বেস্ট লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এজেন্সি ডিরেক্টর সাজেদ মাতুব্বর ও
সহকারি এজেন্সি ডিরেক্টর মিসেস কামরুন্নাহার জুথি  প্রমুখ। 

সবশেষে আমন্ত্রিত অতিথি ও দক্ষ প্রতিনিধিদেরকে  ফুল দিয়ে  বরণ করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য