অক্টোবরে জ্বালানি তেলের দাম নিয়ে নতুন সিদ্ধান্ত

  • বাণিজ্য ডেস্ক
  • বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ০১:১০:০০
  • কপি লিঙ্ক

অক্টোবর ২০২৬ মাসেও দেশের বাজারে ডিজেল, অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম অপরিবর্তিত থাকছে। ফলে সেপ্টেম্বর মাসে নির্ধারিত দামেই আগামী ১ অক্টোবর থেকে এসব জ্বালানি তেল বিক্রি হবে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) এক নির্দেশনায় এ তথ্য জানিয়েছে।

নির্দেশনায় বলা হয়, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের গত ২০ সেপ্টেম্বরের প্রজ্ঞাপন অনুযায়ী ভোক্তা পর্যায়ে প্রতি লিটার ডিজেল ১৩৫ টাকা, অকটেন ১৬৫ টাকা, পেট্রোল ১৬০ টাকা এবং কেরোসিন ১৫৫ টাকা দরে নির্ধারণ করা হয়েছে।

যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে অক্টোবর মাসেও এসব জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত হয়েছে। ফলে সর্বশেষ নির্ধারিত দাম আগামী ১ অক্টোবর ২০২৬ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কার্যকর থাকবে।

বিপিসির সংশ্লিষ্ট নির্দেশনায় বিষয়টি সংশ্লিষ্ট সবাইকে অবগত করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য