আলফাডাঙ্গায় শিক্ষার্থীদের সততা স্টোর উদ্বোধন

  • কবির হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি 
  • মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ ১১:০৪:০০
  • কপি লিঙ্ক

শিক্ষার্থীদের সততা শেখাতে ফরিদপুরের আলফাডাঙ্গায় সততা স্টোর উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৮ এপ্রিল) বিকেল তিনটার দিকে উপজেলার সদর ইউনিয়নের বেজিডাঙ্গা কাজী আমেনা ওয়াহেদ উচ্চ বিদ্যালয়ে এ স্টোর উদ্বোধন করা হয়।

উপজেলা দুর্নীতি  প্রতিরোধ কমিটির আয়োজনে এ সততা স্টোর  শুরু করা হয়েছে। উদ্‌বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, সহকারী কমিশনার (ভূমি ) রাহানুর রহমান।

তিনি বলেন, শিক্ষার্থীদের ছোটবেলা থেকে সৎ পথে চলার অভ্যাস গড়ে তোলার লক্ষ্যে আমাদের এ প্রচেষ্টা। বিদ্যালয়ে স্থাপিত সততা স্টোরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণসহ নানা পণ্যে দাম লেখা থাকবে। তবে এখানে কোনো বিক্রেতা থাকবে না।যে যার প্রয়োজনমতো পণ্যটি নিয়ে নিজ দায়িত্বে নির্ধারিত বক্সে দাম দিয়ে যাবে। এসব শিশুই ভবিষ্যতে দেশ ও সমাজের নেতৃত্ব দেবে।  এভাবে ছোট থেকে সততার প্রশিক্ষণের মাধ্যমে ভবিষ্যতে দেশ দুর্নীতিমুক্ত হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। 

এ সময় অন্যদের মধ্যে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান মাসুদ,উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ডাক্তার প্রফুল্ল বালা, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলমগীর কবির,উপজেলা ক্যাবের সভাপতি কবির হোসেন, উপজেলা জামাতে ইসলামের সাধারণ সম্পাদক এস এম হাফিজুর রহমান, ইউনিয়ন জামাতের সাধারণ সম্পাদক আক্তার হোসেন  প্রমুখসহ শিক্ষক শিক্ষার্থী ও সুধীজনরা উপস্থিত ছিলেন। 

এরপর জাটিগ্রাম মমতাজ উদ্দিন মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ে  আরেকটি সততা স্টোর উদ্বোধন করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য