আলফাডাঙ্গায় মাদকের ছোবল থেকে বাঁচতে সচেতন মূলক আলোচনা সভা 

  • কবির  হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:
  • সোমবার, ২৮ এপ্রিল ২০২৫ ০২:০৪:০০
  • কপি লিঙ্ক

মাদক সমাজ ও জাতিকে ধ্বংসের মুখে ঠেলে দেয়। মাদক জীবনকে কেড়ে নেয়, জীবনের স্বাভাবিক গতি ব্যাহত করে, মাদক এমন মরণব্যাধি, আত্মঘাতিমূলক জীবন প্রবাহ, আত্মহননের অসৎ এবং কুৎসিত পথ, যা দুর্বিষহ করে জীবন, অন্ধকার আনে পরিবারে, ধ্বংস করে পারিবারিক সম্প্রীতি। 

এমন পরিস্থিতিতে মাদকের ছোবল থেকে বাঁচতে সচেতন মূলক আলোচনা সভা করেছেন ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বুড়াইচ ইউনিয়নের ১নং ওয়ার্ডের দুই গ্রাম যথা ফলিয়া ও পানিপাড়া গ্রামে  বাসিন্দারা। যেখানে ভয়াবহ মাদক ব্যবসায়ীদের ও মাদকসেবনকারীদের আনাগোনা সীমাহীন। এ পরিস্থিতি মোকাবেলা করতে রোববার (২৭ এপ্রিল) রাত ৯টার দিকে মাদক নির্মূল করার লক্ষ্যে ফলিয়া বাজারে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মাগরিবের নামাজের পরে  কোন শিক্ষার্থী বাহিরে থাকতে পারবে না, মাদকের সাথে জড়িত ব্যবসায়ীদের চিহ্নিতকরণ  করে প্রশাসনকে ধরিয়ে দেয়া, মাদক সেবনকারীকে  উন্নত চিকিৎসার মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরে আনা, যুব সমাজকে সচেতন করাসহ বিভিন্ন শর্তে তুলে ধরে এক সচেতন মূলক আলোচনা সভা করেছেন  এলাকাবাসী। একই সাথে প্রশাসনের যথাযথ হস্তক্ষেপ কামনা করে  ফরিদপুর  পুলিশ  সুপার, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি) ও থানার ওসিকে দরখাস্ত  দেয়ার সিদ্ধান্ত নেন  তারা।

মুক্তিযোদ্ধা আক্তার খালাসীর সভাপতিত্বে ও উপজেলা বিএনপি যুগ্ন আহবায়ক আহমেদ সিকদারের সঞ্চালায় বক্তব্য দেন, জিয়াউল হাসান নান্টু, ইমরুল হাসান, এম এম জামসেদ হোসেন নয়ন, খবির মিয়া, মনিরুজ্জামান মনির ও মাওলানা আব্দুর রহমান প্রমুখ। এ সময়  দুই গ্রামের  শতাধিক মানুষ আলোচনা সভায় অংশগ্রহণ করেন। 

বক্তারা  বলেন, এলাকাকে মাদক মুক্ত করতে যত ধরনের ব্যবস্তা গ্রহণ করার দরকার আমরা যুব সমাজের পাশে থেকে করে যাবো।  স্থানীয় জনপ্রতিনিধি ও সচেতন মহলের সহযোগিতা চেয়ে বলেন, আপনারা যদি সহযোগিতা করেন খুব অল্প সময়ের মধ্যে আমাদের এলাকাকে মাদক মুক্ত করতে পারব। 

উপস্থিত বক্তারা আরও বলেন, মাদক প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে হবে এবং যেখানেই মাদক, সেখানেই প্রতিরোধ’ করতে হবে, এবং মাদক প্রতিরোধে প্রতিটি এলাকার গণ্যমান্য ব্যক্তিদের এগিয়ে আসতে হবে।তারা আরো বলেন, মাদকের কারণেই এলাকায় চুরি-ডাকাতি ছিনতাইসহ বিভিন্ন অপকর্মে ঘটনা প্রতিনিয়ত  ঘটছে। 

সমাজ থেকে মাদকাসক্তি দূর করতে পরিবারের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। প্রতিটি পরিবারের সচেতনতা, ভালবাসা, দৃঢ় অঙ্গীকার ও সক্রিয় ভূমিকা মাদকাসক্তি নামক বিভীষিকাকে কঠোরভাবে প্রতিরোধ করবে। একই সাথে সামাজিক আন্দোলন গড়ে তোলা দরকার এবং প্রত্যেক পরিবার, সমাজ এবং সরকারকে একাজে এগিয়ে আসার আহ্বান করেন। 

সবশেষে এলাকার সচেতন যুব সমাজকে  প্রতিদিন  রাতে এলাকায় মাদকের  গুরুত্বপূর্ণ স্থানে পাহাড়া দেবার সিদ্ধান্ত গ্রহণ করেন।  

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য