সালথায় ঐ‌তিহা‌সিক ৭ই মার্চ ও উন্নয়‌নশীল দে‌শে উত্তর‌ণে পু‌লি‌শের আনন্দ উদযাপন

  • সালথা (ফ‌রিদপুর) প্রতি‌নি‌ধিঃ
  • রবিবার, ০৭ মার্চ ২০২১ ০৪:০৮:০০
  • কপি লিঙ্ক

ঐতিহা‌সিক ৭ই মার্চ উপল‌ক্ষে আ‌য়ো‌জিত অনুষ্ঠান ও বাংল‌দেশ এল‌ডি‌সি থে‌কে উন্নয়নশীল দেশে উত্তর‌ণে জা‌তিসংঘের চূড়ান্ত সুপা‌রিশ প্রা‌প্তি‌তে ফ‌রিদপু‌রের সালথায় আনন্দ উদযাপন করা হ‌য়ে‌ছে।  রবিবার বিকাল ৩টায় মা‌ল্টিপারপাস হলরুমে এ অনুষ্ঠা‌নের আয়োজন করেন বাংলাদেশ পুলিশ সালথা থানা।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  সুব্রত গোলদারের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকার, উপজেলা সহকারী কমিশনার ভূমি মারুফা সুলতানা খান হীরামনি। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ ওয়াহিদুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা সাহাদত হোসেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আব্দুল ওয়াহাব, মোঃ গিয়াস উদ্দিন গিয়াস, এসআই শহীদুল ইসলাম, এসআই রেজাউল করিম, এসআই মিজানুর রহমান প্রমূখ।
 

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য