দিনাজপুরের চিরিরবন্দরে পুলিশ ও সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি করার সময় হাতে আকাসাদ দৌল্ল্যা আকাশ (৪৫) ও আবুল বাসার বিপুল (৪২) নামের দুই ব্যক্তিকে আটক করে থানা পুলিশে সোপর্দ করেছেন এলাকাবাসী।
ঘটনাটি ঘটেছে, গত রবিবার (১১ অক্টোবর) রাত ১০ টায় চিরিরবন্দর উপজেলার দেবীগঞ্জ বাজার এলাকার আবুল হোসেন নামের এক কবিরাজের বাড়ীতে।
আটক আকাসাদ দৌল্ল্যা আকাশ নীলফামারী উপজেলার সৈয়দপুর উপজেলার কয়নিজপাড়া গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে এবং আবুল বাসার বিপুল একই উপজেলার মুন্সিপাড়া গ্রামের মৃত আব্দুল বারেকের ছেলে।
চিরিরবন্দর থানা পুলিশ সূত্রে জানা যায়, আকাসাদ দৌল্ল্যা ও আবুল বাসার বিপুল দেবীগঞ্জ বাজার এলাকার আবুল হোসেন কবিরাজের বাড়ীতে গিয়ে নিজেদেরকে পুলিশ ও সাংবাদিক পরিচয় দিয়ে চাঁদা দাবী করেন। স্থানীয়দের সন্দেহ হওয়ায় তাদেরকে আটক করে থানায় সোপর্দ করেন।
চিরিরবন্দর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোরশেদ উল আলম জানান, আকাসাদ দৌল্ল্যা আকাশ ‘দৈনিক আমার বার্তা এবং আবুল বাসার বিপুল নীলফামারী থেকে প্রকাশিত ‘নীলকন্ঠ’ নামের পত্রিকার সাংবাদিক পরিচয় দিয়ে বেশ কিছুদিন যাবত চিরিরবন্দরের বিভিন্ন এলাকায় চাঁদাবাজী করে আসছেন এমন অভিযোগ রয়েছে।
থানার অফিসার ইনচার্জ (ওসি) সুব্রত কুমার সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক দুইজনের বিরুদ্ধে একটি চাঁদাবাজী মামলা দায়ের করা হয়েছে। আটক দুইজনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।






মন্তব্য