সদরপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

  • সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি:
  • মঙ্গলবার, ১৩ মে ২০২৫ ১০:০৫:০০
  • কপি লিঙ্ক

ফরিদপুর জেলার সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের মটুকচর বাজার এলাকা থেকে ১০০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে সদরপুর থানা পুলিশ।

গতকাল (১২ মে) রাত আনুমানিক ৮টা ৩০ মিনিটে, সদরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হাসানের দিকনির্দেশনায় ও এসআই মামুনুর রশিদের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।

আটককৃত ব্যক্তির নাম বাবুল মল্লিক (৪০) উপজেলার সোলডুবি গ্রামের মল্লিকবাড়ি এলাকার মুসলেম মল্লিকের ছেলে। অভিযানে তার কাছ থেকে ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ১৯৯০ এর সংশ্লিষ্ট ধারায় সদরপুর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। আটক বাবুল মল্লিককে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সদরপুর থানার ওসি নাজমুল হাসান জানান, "মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। সমাজ থেকে মাদক নির্মূলে পুলিশ প্রশাসন সর্বদা সক্রিয় রয়েছে।"

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য