ভাঙ্গায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

  • নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর: 
  • সোমবার, ২৮ এপ্রিল ২০২৫ ০২:০৪:০০
  • কপি লিঙ্ক

চার সন্তানের জননী রোখসানা বেগম। মোবাইল ফোনে হৃদয় দান করেছিল মালয়েশিয়া প্রবাসী ইমরান খানকে। অতঃপর সাবেক স্বামী রবিউল ইসলামকে তালাক দিয়ে তিনমাস আগে বিয়ে করেছিল মালয়েশিয়া প্রবাসী ইমরান খানকে। এতটুকু সুখের আশায় সাবেক স্বামীর ঘর ছেড়ে নতুন ঘরে উঠতে না উঠতেই তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করলো পুলিশ। 

মালয়েশিয়া প্রবাসী ইমরান খানের স্ত্রী রোকসানা বেগমের ঝুলন্ত মরদেহ শুক্রবার বিকেলে ফরিদপুরের ভাঙ্গা পৌর সভার ছিলাধরচর সদরদীর জাকির ফকিরের বাড়ি থেকে  উদ্ধার করা হয়। রোখসানা বেগম ওই বাসায় ভাড়া থাকতেন।

পুলিশ ও স্থানীয়রা জানায় চার কন্যা সন্তানের জননী রোকসানা বেগম সাবেক স্বামী রবিউল ইসলামকে তালাক দেন। পরে মোবাইল ফোনে পরিচয়ে মালয়েশিয়া প্রবাসী ইমরান খানের সঙ্গে তিন মাস আগে পরিচয় থেকে দুজনের বিয়ে হয়। মোবাইল ফোনে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা শেষে ভাঙ্গা পৌর এলাকার ছিলাধরচরের একটা ভাড়া বাড়িতে বসবাস করতে শুরু করে রোখসানা বেগম।

বৃহস্পতিবার সন্ধ্যায় রোকসানা বেগমের বড় ভাবি মোবাইল ফোনে বেশ কয়েকবার কল করে কিন্তু কোন জবাব না পাওয়ায় ভাবি পাপিয়া বেগম ও স্বজনরা বেশ উদ বিঘ্ন হয়ে ওঠে। শুক্রবার সকালে তার খোঁজ খবর নিতে ভাঙ্গার ভাড়া বাসায় আসে পরিবারের লোকজন। কিন্তু ঘরের বাহির থেকে ডাকাডাকি করে কোন শব্দ না পাওয়ায় বিষয়টি তাদের সন্দেহ হয়। বাড়ির মালিক জাকির ফকিরকে জানিয়ে পুলিশকে খবর দেয় তারা। খবর পেয়ে পুলিশ স্থানীয় গ্রামবাসীর উপস্থিতিতে ঘরের দরজা ভেঙে ভিতরে ঢুকে দেখে ফ্যানের সাথে গৃহবধূ রোখসানা বেগমের মরদেহ ঝুলে আছে। পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

ভাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) আফজাল হোসেন জানান খবর পেয়ে ঘটনাস্থলের শয়ন কক্ষের সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় রোকসানা বেগমের মরদেহ উদ্ধার করে পুলিশ। ময়নাতদন্তের জন্য মরদেহটি জেলা মর্গে প্রেরণ ও ময়নাতদন্তের রিপোর্ট পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য