ভাঙ্গায়  দুর্লভ সজারু উদ্ধার, বন বিভাগের কাছে হস্তান্তর

  • অনলাইন
  • বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬ ০২:০১:০০
  • কপি লিঙ্ক

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পৌর সদরের ৬ নং ওয়ার্ডের ছিলাধরচর গ্রামে গর্তে আটকা পড়া দুর্লভ প্রানি সজারু মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সকাল ১০টায় ভাঙ্গা ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করেছেন। উদ্ধারকৃত সজারুতে জুড়ে ছিল কাটা-ছেঁড়া চিহ্ন, যা দেখে শত শত শিশু ও নারী-পুরুষ ভিড় জমায়।

ভাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবু জাফর জানান, নির্মাণাধীন ভবনের কাজ চলাকালীন সজারুটি গর্তে পড়ে আটকা পড়ে। শ্রমিকরা ঘটনাস্থল দেখার পর ফায়ার সার্ভিসে খবর দেন। “সাবধানতার সঙ্গে সজারুটিকে উদ্ধার করেছি। এটি একটি দুর্লভ প্রানি, সচরাচর দেখা যায় না,” তিনি বলেন।

ভবন নির্মাণের মালিক হাসান চাকলাদার জানান, সকালে কাজ শুরু করার সময় গর্তে আটকে থাকা সজারুটি দেখে তিনি ৯৯৯-এ কল দেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে সজারুটি নিরাপদে উদ্ধার করেন।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য