ভাঙ্গায় ৩ ডাকাত গ্রেপ্তার, দেড় লাখ টাকার লুন্ঠিত মালামাল উদ্ধার

  • অনলাইন
  • বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬ ০২:০১:০০
  • কপি লিঙ্ক

ফরিদপুরের ভাঙ্গা থানা পুলিশ আন্তজেলা ডাকাত চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলেন:

চাঁদপুরের ষোলঘরের মিজান বেপারির ছেলে ফারুক হোসেন (৩৮), বরিশালের বাবু গঞ্জের মৃত নুরু মাতুব্বরের ছেলে শাহিন মাতুব্বর (২৭), ঢাকার জুরাইন এলাকার বাবুল মিয়ার ছেলে মোবারক হোসেন (২৮)।

তাদের নিকট থেকে উদ্ধার করা হয়েছে লুন্ঠিত নগদ ১.৫ লাখ টাকা, একটি গরু, জবাই করা মাংস ও ডাকাতিতে ব্যবহৃত ২টি পিকআপ গাড়ি। পুলিশ জানায়, তিনজনই পেশাদার ডাকাত এবং বিভিন্ন থানায় একাধিক ডাকাতি মামলার অভিযোগে জড়িত।

মঙ্গলবার দুপুরে অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) রেজওয়ান দিপু ভাঙ্গা থানায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জানান, সম্প্রতি ভাঙ্গা হাইওয়ে সড়কে ডাকাত দলের সদস্যরা রাজৈর থানার ওবায়দুর শেখ পাবনার ঈশ্বরদীর হরণখোলা হাট থেকে তিনটি গরু নিয়ে যাওয়ার সময় ডাকাতি করে নগদ টাকা লুট করেছিল। পুলিশের সতর্ক ও প্রযুক্তি ভিত্তিক অনুসন্ধানের মাধ্যমে মাত্র দু’দিনে তিনজনকে গ্রেপ্তার করা সম্ভব হয়।

গ্রেপ্তারের সময় তাদের নিকট থেকে উদ্ধার করা মালামাল ও গরু ব্যবসায়ীদের ক্ষতিপূরণসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য