ভাঙ্গায় পারভেজ হত্যার বিচার দাবিতে ছাত্রদলের কালোব্যাজ ধারণ মানববন্ধন 

  • নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর:
  • বুধবার, ২৩ এপ্রিল ২০২৫ ০২:০৪:০০
  • কপি লিঙ্ক

প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ২২৩ ব্যাচের টেক্সটাইল বিভাগের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যার বিচারের দাবিতে ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলা সরকারি কেএম কলেজের ছাত্রদল কমিটি কালোব্যাজ ধারণ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে। 

সোমবার দুপুরে কলেজ ক্যাম্পাসে ছাত্রদলের পক্ষ থেকে কালোব্যাজ ধারণ ও মানববন্ধন কর্মসূচিতে
ছাত্রদলের নেতাকর্মীসহ সাধারণ ছাত্র ছাত্রীরা বিচারের দাবীতে অংশ গ্রহন করে।

এ সময় পারভেজ হত্যার বিচার ও খুনীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবীতে বক্তব্য রাখেন, সভাপতি আবেদ শিকদার, সাধারণ সম্পাদক  আরাফাত হোসেন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রকিব আরাফাত, আপন, সাকিবসহ সাধারণ শিক্ষার্থীরা।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য