গাইবান্ধার ফুলছড়িতে ব্রহ্মপুত্র গোসল করতে গিয়ে পানিতে ডুবে মোস্তাক শাহরিয়ার দ্বীপ নামের ১৭ বছর বয়সী এক কিশোরের মৃত্যু হয়েছে।
শনিবার বিকালে উপজেলার গজারিয়া ইউনিয়নের বাউশি এলাকায় এ দুর্ঘটনা নিহত আমির হামজা আটিপাড়া এলাকার মাওলা মাতুব্বরের ছেলে।
জানা গেছে, শনিবার বন্ধুদের সাথে গোসল করতে যায় দ্বীপ ডুব দিয়ে আর ভেসে না উঠায় বন্ধুরা তাকে খোঁজাখুঁজি করে এবং পরিবারকে জানাই
পরবর্তীতে তাকে খুঁজে না পেলে স্বজনরা খোঁজাখুঁজির এক পর্যায়ে ব্রহ্মপুত্র নদীর পানি থেকে তাকে উদ্ধার করে।
ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রজ্জব আলী জানান, কিশোরের মৃত্যুর খবর আমরা পেয়েছি। বাড়ির পাশের বন্ধুদের সাথে ব্রহ্মপুত্র নদীতে গোসল করতে গিয়ে পানিতে পড়ে তার মৃত্যু হয়।






মন্তব্য