ভাঙ্গায় ভাইয়ের আঘাতে ভাইর মৃত্যু 

  • ভাঙ্গা (ফরিদপুর)  প্রতিনিধি :
  • বৃহস্পতিবার, ১৩ জুলাই ২০২৩ ০২:০৭:০০
  • কপি লিঙ্ক

সন্তান সম্ভবা স্ত্রীর জন্য বাড়ির ঘরের সাথে গোসলখানা নির্মাণ করতে চাওয়ায় আপত্তি জানায় ছোট ভাই। ওই ঘটনাকে কেন্দ্র করে ফরিদপুরের ভাঙ্গায় ছোট ভাইয়ের আঘাতে আনোয়ার হোসেন (৩৫) নামে একজনের মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। 

নির্মম এ ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার নাছিরাবাদ ইউনিয়নের আলেখারকান্দা গ্রামে। আনোয়ার ফকির ওই গ্রামের নুরা ফকিরের ছেলে।
 
পুলিশ ও নিহতের স্বজনরা জানান বড়ভাই আনোয়ার ফকির তার সন্তান সম্ভবা স্ত্রীর জন্য বাড়ির পাশে একটি কাঁচা গোসলর নির্মাণ করতে গেলে তার ছোট ভাই আমির ফকির তাকে বাধাদেয়। এনিয়ে দু-ভাইয়ের মধ্যে বাকবিতন্ডার একটি পর্যায়ে ছোটভাই আমির ফকির ক্ষিপ্ত হয়ে বড়ভাইকে মারতে আসে। 

এ সময় বড়ভাই আনোয়ার ফকিরও এগিয়ে আসে। এক পর্যায়ে দু-ভাইয়ের মধ্যে ধস্তাধস্তিতে আনোয়ার ফকির রাস্তার পাশে পিলারের সাথে সাজরে ধাক্কা খায়। এতে করে  মাথা ও ঘাড়ে প্রচণ্ড আঘাত পেয়ে  গুরুত্বর আহত হন। খবর পেয়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। 

এ ঘটনায় রাতেই ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) সেকেন্ড অফিসার মারুফ হোসেন,এস,আই জুয়েল হোসেনসহ পুলিশ সদস্যরা ঘটনা স্থল পরিদর্শন করেছেন। 

ভাঙ্গা থানা অফিসার ইনচার্জ জিয়ারুল ইসলাম বলেন  পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মর্গে প্রেরণ করেছে। ঘটনার পর থেকে ছোটভাই আমির ফকির পলাতক রয়েছে বলে জানান।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য