সদরপুরে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুর করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

  • তানভীর তুহিন, (স্টাফ রিপোর্টার) :
  • সোমবার, ০৭ ডিসেম্বর ২০২০ ০৯:৩৭:০০
  • কপি লিঙ্ক

ফরিদপুরের সদরপুরে উপজেলা যুবলীগের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুর ও বিকৃত করার প্রতিবাদে গতকাল বিকেলে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

সদরপুর হাসপাতাল মোড় থেকে শুরু হয়ে বিক্ষোভ মিছিলটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে হাসপাতাল মোড়ে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে এ ঘটনায় জড়িতদের গ্রেফতার ও উপযুক্ত শাস্তি দাবি করে  বক্তব্য রাখেন সদরপুর উপজেলা যুবলীগের সভাপতি ও সদরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম বাবুল। 

তিনি বলেন, আমাদের এ বিক্ষোভ মিছিল অব্যাহত থাকবে এবং যারা এ ঘটনার সাথে জড়িত তাদের দ্রুত গ্রেফতার করার জন্য অহব্বান জানাচ্ছি।
 

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য