দিনাজপুরের বিরামপুরে জাতীয়তাবাদী ছাত্রদল, উপজেলা ও পৌর শাখার উদ্যোগে করোনা ভাইরাস পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া মানুষের মাঝে শহরের স্টেশন রোডস্থ বি,এন,পি দলীয় কার্যালয়ে আজ রবিবার দিনব্যাপী খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল- চাল, ডাল, আটা, পেঁয়াজ ও আলু।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রদল নেতা আবদুল্লাহ আল নোমান, ছায়েবীন আলম, জোবায়ের সরকার, রাকিব বিন মোফতাজুল, পৌর ছাত্রদল নেতা বাদশাহ মোহাম্মদ নাজ্জাসী, শাহরিয়ার কবির সাজিদ, রোমান, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আবদুল্লাহ শাফায়েত আল সোহাগ, সদস্য সচিব এ্যাডভোকেট মিঞা শিরন আলম, সদস্য ছানোয়ার হোসেন, পৌর যুবদলের সদস্য সচিব পলাশ বিন আশরাফী, যুগ্ম আহবায়ক শাহ্ আলম মন্ডল, রায়হান কবির জনি, শরিফুল ইসলাম প্রমুখ।
ছাত্রদল নেতা আবদুল্লাহ আল নোমান ও বাদশাহ মোহাম্মদ নাজ্জাসী বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে জাতীয়তাবাদী ছাত্রদল সারাদেশে বিভিন্নভাবে মানুষের পাশে থেকে সহায়তা করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। এতে সহযোগিতা করায় দলীয় সিনিয়রদের প্রতি কৃতজ্ঞতা জানান তারা।
উল্লেখ্য, বিরামপুর উপজেলা ও পৌর ছাত্রদলের নতুন কমিটি গঠনের লক্ষ্যে পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে জেলা ছাত্রদল। নতুন কমিটিতে পদ প্রত্যাশীদের প্রচেষ্টায় এমন উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন ছাত্রদল নেতা ছায়েবীন আলম।
বাংলাদেশ জমিন/ সংবাদটি শেয়ার করুন






মন্তব্য