ফের ইসরায়েলে মিসাইল ছুড়ল ইরান

  • ডেস্ক
  • বুধবার, ১১ মার্চ ২০২৬ ১২:০৩:০০
  • কপি লিঙ্ক

বেশ কয়েকদিন ধরে যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরান যুদ্ধে থমকে রয়েছে গোটা মধ্যপ্রাচ্য। এরইমধ্যে এবার দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে ফের মিসাইল ছুড়েছে ইরান।

আজ মঙ্গলবার (১০ মার্চ) বাংলাদেশ সময় রাত পৌনে ১২টার দিকে নতুন মিসাইল হামলা চালায় তেহরান। দীর্ঘ সময় হামলা বন্ধ থাকার পর ইসরায়েলের বিরুদ্ধে এই হামলা শুরু করে দেশটি।

কাতারভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে জানানো হয়েছে, ইরান থেকে ছোড়া মিসাইলের প্রভাবে ইসরায়েলের বাণিজ্যিক রাজধানী তেলআবিব ও আশপাশের অঞ্চলে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে।

এতে আরও জানানো হয়, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বেসামরিক মানুষকে বোমা শেল্টারে যাওয়ার আহ্বান জানিয়ে বলেছে, মিসাইলগুলো তারা প্রতিহত করার চেষ্টা করছে।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য