রাজধানীর পৃথক স্থান থেকে দুইটি হাত ও দুটি পা উদ্ধারের উদ্ধারের পর এবার যুবকের খণ্ডিত মাথা উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাতে যাত্রাবাড়ির মাতুয়াইলে ময়লার স্তুপে তল্লাশি চালিয়ে মাথাটি উদ্ধার করা হয়।
পল্টন থানার পরিদর্শক তদন্ত মো. মনিরুজ্জামান শেখ বিষয়টি নিশ্চিত করে জানান, মতিঝিল ডাষ্টবিনে নিহত ব্যক্তির মাথা আছে, রাতে এমন সংবাদ পেয়ে সেখানে গিয়েও মাথাটি পাওয়া যায়নি। সেখান থেকে সুইপাররা ময়লা নিয়ে মাতুয়াইলে ফেলে। এরপর সেখানে গিয়ে মাথাটি উদ্ধার হরা হয়।
এর আগে, শুক্রবার রাত ২টার দিকে স্কাউট ভবনের পাশ থেকে একটি পা ও বাইতুল মোকাররম মসজিদের পাশ থেকে দুইটি কাটা হাত উদ্ধার করে পুলিশ। ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে পুলিশ জানতে পারে, ওবায়দুল্লাহ (৩০) নামের এক ব্যক্তির দেহের অংশ এগুলো।
পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তফা কামাল খান জানান, সবগুলো খন্ডিত অংশ একই ব্যক্তির। যেহেতু ঘটনাস্থল ঢাকা রেলওয়ে থানা এলাকায়, সেহেতৃ এই খন্ডিত পায়ের সুরতহাল প্রতিবেদন ঢাকা রেলওয়ে থানা পুলিশ করবে।
একটি সূত্রে জানা যায় হত্যাকান্ডে জড়িত আসামি পুলিশ হেফাজতে রয়েছে। পরে গণমাধ্যমের কাছে প্রকাশ করা হবে।
ওসি জানান, সকালে বাইতুল মোকাররমের দক্ষিণ ও উত্তর গেটের মাঝামাঝি এলাকায় রাস্তায় বিচ্ছিন্ন দুই হাত পাওয়া যায়। এছাড়া স্কাউট ভবনের সামনের রাস্তা থেকে উদ্ধার করা হয় একটি বিচ্ছিন্ন পা। পরবর্তীতে হাতের ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করে জানা যায়, তার নাম ওবায়দুল্লাহ (৩০), বাবার নাম আব্দুল হামিদ।
গ্রামের বাড়ি নরসিংদী জেলার শিবপুর উপজেলার তাতারকান্দি গ্রামে। দেহের অংশ বিশেষ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। দেহের বাকি অংশ উদ্ধারের চেষ্টা চলছে।






মন্তব্য