ফরিদপুরের সদরপুর উপজেলায় জাতীয়তাবাদী যুবদলের সাবেক যুগ্ম প্রতিনিধি মুন্সী ইশারতের নেতৃত্বে তারুণ্যের প্রথম ভোট, ধানের শীষের জন্য হোক- এই শ্লোগানে র্যালী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৬ আগস্ট) বিকেল ৫ টায় উপজেলার পোস্ট অফিসের সামনে থেকে শুরু হয়ে বেপারী বাড়ির মোড়ে গিয়ে র্যালী শেষ হয়। যুবদলের সহস্রাধিক নেতাকর্মী উক্ত র্যালিতে অংশগ্রহণ করেন।
র্যালী শেষে সংক্ষিপ্ত পথ সভায় যুবদল নেতা মুন্সী ইশারত বলেন, ১৭ বছর হামলা মামলা, নির্যাতন সহ্য করে আজ জাতীয়তাবাদী যুবদল সদরপুরে শক্ত অবস্থান তৈরি করেছে ৷ আগামীতে তারেক জিয়ার হাতকে শক্তিশালী করতে তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে দেওয়ার আহ্বান জানান।
জেলা যুবদলের যুগ্ম সম্পাদক শহরিয়ার আল সুমন বলেন, থানা ভাঙচুর, অস্ত্রলুট এসব ঘটনায় নিরীহ মানুষকে অভিযানের নামে হয়রানি বন্ধ করতে হবে। দ্রুত সুষ্ঠু নির্বাচন দিয়ে জনগণের সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করার দাবি জানান।
এ সময় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন যুবদল নেতা অ্যাডভোকেট তুহিন মৃধা, মুন্সী ইশারত, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহরিয়ার আল সুমন সহ অনেকে।




.jpg)

মন্তব্য