ফরিদপুরের সদরপুর উপজেলার সদর ইউনিয়নের ২২ রশি গ্রামের বাসিন্দা সৌদী আরব প্রবাসী শেখ আবুবক্কর সোহেলের ছেলে শেখ রেদোয়ান (২৭) নিখোঁজ হওয়ার চার দিন পেরিয়ে গেলেও এখনো তার কোনো সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় পরিবার ও স্বজনেরা চরম উদ্বেগ উৎকণ্ঠায় দিন পার করছেন।
নিখোঁজ রেদোয়ান গাজীপুরে একটি বেসরকারি কলেজের বি.এস.সির শিক্ষার্থী বলে জানা গেছে।
পরিবার সূত্রে জানা যায়, গত ১৩ আগস্ট বুধবার বিকেল ৫ টার সময় রেদোয়ান মটরসাইকেল নিয়ে বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেনি। আত্মীয়-স্বজন ও বন্ধুবান্ধবের বাড়ি-ঘরসহ বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। তার ব্যবহৃত মোবাইল নাম্বারটিও বন্ধ রয়েছে।
এ ঘটনায় নিখোঁজ শেখ রেদোয়ানের মা রাবেয়া বেগম সদরপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে,যার নম্বর ৫৪৯। পুলিশ বলছে, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং তাকে উদ্ধারে সব ধরনের চেষ্টা অব্যাহত রয়েছে।
শেখ রেদোয়ানের নিখোঁজের ঘটনায় স্থানীয় এলাকাবাসীর মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়েছে। পরিবারের পক্ষ থেকে দ্রুত তাকে সুস্থ-স্বাভাবিক অবস্থায় ফিরে পাওয়ার দাবি জানানো হয়েছে।






মন্তব্য