নিখোঁজের ১০ দিন পরেও সন্ধান মিলেনি মাহফুজুরের

  • অনলাইন
  • সোমবার, ০৫ জুন ২০২৩ ০৬:০৬:০০
  • কপি লিঙ্ক

নিখোঁজের ১০ দিন পরও সন্ধান মিলেনি রবি কম্পানির এসআর মো. মাহফুজুর রহমানের (৩০)। তিনি গত ৩০ মে বিকেল থেকে নিখোঁজ রয়েছেন। মো. মাহফুজুর রহমান কুমিল্লা দেবীদ্বার পৌর এলাকার চাপনগর উত্তর পাড়া মুন্সী বাড়ির মো. রফিকুল ইসলামের ছেলে। 

পরিবারের লোকজন জানান, বহু খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে গত ১ মে মাহফুজুর রহমানের পিতা মো. রফিকুল ইসলাম পুত্র নিখোঁজের বিষয়ে দেবীদ্বার থানায় নিখোঁজ ডায়েরি করেন।

পারিবারিক সূত্রে জানা যায়, গত ৩০ মে সকাল ৯টায় কর্মস্থল দেবীদ্বার পৌর এলাকার বারেরা রবি অফিসের উদ্দেশে বাড়ি থেকে বের হন মাহফুজুর রহমান। দেবীদ্বার বারেরা শাখা অফিস থেকে কংশনগর হয়ে চান্দিনা পর্যন্ত দোকানে দোকানে লোডের টাকা, সিমকার্ড বিতরণ করতেন এবং এসব দোকান থেকে প্রতিদিন ৫০-৬০ হাজার নগদ ও বকেয়া টাকা আদায় করে সংগৃহীত টাকা ব্যাংকে জমা দিতেন। 
ওই কার্যালয়ে প্রায় দেড় বছর ধরে চাকরি করে আসছেন তিনি। ওই দিন দান্দিনা যাওয়ার পথে বাগুর এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় পড়লেও সামান্য আঘাতপ্রাপ্ত হন।

বাগুর এলাকায় একটি গ্যারেজে মোটরসাইকেলটি মেরামতের জন্য রেখে তিনি আমদানীর টাকা চান্দিনার একটি ব্যাংকে জমা দেওয়ার উদ্দেশে যাচ্ছিলেন। যাওয়ার পথে চান্দিনা ফ্লাইওভারের কাছ থেকে তিনি বেলা আনুমানিক ৩টার সময় নিখোঁজ হন বলে সিসি ক্যামেরার সূত্র ধরে এবং পুলিশের তথ্যমতে তারা জানান। ওই সময় তার পরিবারের সাথে কথাও হয় এবং ঋণের কিস্তি দেওয়ার জন্য তার ছোট ভাইয়ের মোবাইলে বিকাশে ১৪ হাজার টাকাও পাঠিয়েছিলেন। বিকেল ৩টার পর থেকে তার মোবাইল সংযোগ বন্ধ হয়ে যায়।
এদিকে ৫ মাসের শিশু নাইম মো. মুজাহিদকে কোলে নিয়ে তার স্ত্রী ফাহিমা আক্তার প্রশাসনের সহযোগিতায় স্বামীর সন্ধান পাওয়ার দাবি জানান।

কুমিল্লা র‍্যাব ১১ সিপিসি-২ এর উপ-পরিচালক মেজর মো. মনির বলেন, 'অভিযোগের তথ্যমতে আমরা কাজ চালিয়ে যাচ্ছি। নিখোঁজের তথ্য পেলে বাদী পক্ষকে জানানো হবে।'

দেবীদ্বার থানার অফিসার ইনচার্জ কমল কৃষ্ণ ধর জানান, বিষয়টি আমরা তদন্ত করে দেখছি। সিসি ক্যামেরার ফুটেজ ঢাকা-চট্রগ্রামের চান্দনা বাস স্ট্যাশনের ফ্লাইওভার ব্রিজ পর্যন্ত দেখতে পেলেও, তার পরের বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য