চরভদ্রাসনে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত 

  • চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি:
  • সোমবার, ১৫ মে ২০২৩ ০৮:০৫:০০
  • কপি লিঙ্ক

ফরিদপুর জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার  পিএএ এর সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৫ মে) বিকালে বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক,  রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দের সাথে চরভদ্রাসন উপজেলা পরিষদ সভা কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

 উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটন ঢালীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. কাউছার। 

এ সময় অন্যান্যর মধ্যে বক্তব্য দেন, উপজেলা  ভাইস-চেয়ারম্যান মো. মোতালেব হোসেন মোল্লা,  ভাইস চেয়ারম্যান মহিলা  ফরিদা বেগম, চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পঃপঃ কর্মকর্তা হাফিজুর রহমান, চরভদ্রাসন থানার ওসি সেলিম রেজা, বীর মুক্তিযোদ্ধা,জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দরা। 

এ সময় প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক বলেন, প্রতিটি ইউনিয়ন পরিষদের বিগত ১৪ বছরের সমস্ত উন্নয়ন প্রকল্পের তালিকা ওয়েবসাইটে দিতে হবে। প্রতিটি প্রকল্প পরিদর্শন করে প্রধানমন্ত্রীর দপ্তরে প্রেরন করার পত্র দিয়েছে প্রধানমন্ত্রী কার্যালয়। 

তিনি আরও বলেন প্রত্যেক জনপ্রতিনিধ শপথ ভঙ্গ করে কোন কার্যকলাপ পরিচালনা করা দণ্ডনীয় অপরাধ যেই কারণে তার চেয়ারম্যান মেম্বার এর পদ হারানো সহ জেল জরিমানা হতে পারে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়তে সকলের সার্বিক সহযোগিতায় পারবো স্মার্ট ফরিদপুর জেলা উপহার দিতে।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য