ফরিদপুরের সদরপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী, জাতীয় শিশু দিবস ও গণহত্যা দিবস-২০২৩ উদ্যাপন উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভার আয়োজন করা হয়েছে।
আজ মঙ্গলবার সকালে উপজেলা দরবার হলে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান সিকদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ ওমর ফয়সল, উচ্চ মাধ্যমিক কর্মকর্তা সৈয়দ আহম্মেদ জামশেদ, কৃষি কর্মকর্তা বিধান রায়, ওসি (তদন্ত) আনিছুর রহমান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ডাঃ এ গফ্ফার মিয়া, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু আলম রেজাসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা, বীরমুক্তিযোদ্ধা, রাজনৈতিক দলের নেতাকর্মী ও সাংবাদিকবৃন্দ।






মন্তব্য