আগুন কেড়ে নিল কৃষক নিহারের শেষ সম্বল। ভয়াবহ আগ্নিকান্ডে তার গোয়াল ঘরসহ ৪টি গরু পুড়ে ছাই হয়ে গেছে। এতে ৪ লক্ষ টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে এলাকাবাসী সূত্রে জানা যায়। গতকাল শনিবার আনুমানিক রাত ১০ টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। মসার কয়েল থেকে আগুনের উৎপত্তি বলে ধারণা করছেন তিনি। নিহার মল্লিক(৫০) ফরিদপুরের সদরপুর উপজেলর কৃষ্ণপুর ইউনিয়নে লখারকান্দির মৃত গফুর মল্লিকের ছেলে।
নিহার মল্লিক বলেন, আমি কৃষি কাজ করে অর্জিত অর্থে গরুপালন শুরু করেছিলাম পরিবারের সচ্ছলতার আসায়। কিন্তু গতকল আগুনে আমার গোয়াল ঘরসহ ৪টি গরু পুড়ে যায়। শেষ সম্বল হারিয়ে আমি এখন সহায়হীন।
ঘটনার সত্যতা নিশ্চত করে ইউ.পি চেয়ারম্যান বিল্লাল হোসেন ফকির বলেন, ঘটনাটি সম্পর্কে আমি অবগত আছি। ক্ষতিগ্রস্থ কৃষক পরিবারে সাথে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণ করবো।

সদরপুরে ভয়াবহ অগ্নিকান্ডে প্রায় ৪ লক্ষ টাকার ক্ষয়-ক্ষতি
- অনলাইন
- রবিবার, ০৯ মে ২০২১ ০৫:৫৭:০০
- কপি লিঙ্ক Links Copied





মন্তব্য