যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেছেন, বর্তমানে শেখ হাসিনা সরকার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ার কাজ করে যাচ্ছে।
সদরপুর উপজেলার ভাষাণচর ইউনিয়নের হাওলাদার ডাঙ্গী গ্রামে মুজিব বর্ষ উপলক্ষে নির্মিত আশ্রয় প্রকল্প পরিদর্শন ও শীতার্থ মানুষের মাঝে কম্বল বিতরণ কালে এক পথ সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আছে বলেই জনগণের উন্নায়ন করতে পারছি। দেশ ও দশের উন্নয়নে সৎ, নিষ্ঠা ও ন্যায় নীতি ভাবে কাজ করে যেতে হবে।
তিনি আরো বলেন, সরকার ভূমিহীনদের মাঝে ঘর ও জমি দিচ্ছে, আগামিতে জাতির উন্নয়নের জন্য সকল প্রকার উন্নয়ন কাজ করা হবে।সারা দেশে যুবলীগের সংগঠকে শক্তিশালী করে মুজিব বর্ষে জননেত্রীর হাতকে শক্তিশালী করে দুর্নীতি মুক্ত দেশ গঠনের চেষ্টা করছি।
ভাষাণচর ইউনিয়নের চেয়ারম্যান মো. ছমির ব্যাপারীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অনান্যদের মাঝে বক্তব্য রাখেন, বিশেষ অতিথি সদরপুর উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার পূরবী গোলদার, সদরপুর থানা অফিসার ইনচার্জ এস.এম. তুহিন আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মিজানুর রহমান শিকদার, মহিলা ভাইস চেয়ারম্যান জিনিয়া নাজনীন কল্পনা, সদরপুর ইউনিয়ন চেয়ারম্যান শহিদুল ইসলাম বাবুল প্রমুখ।




.jpg)

মন্তব্য