সারথি থিয়েটারের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদী সাংস্কৃতিক অনুষ্ঠান

  • নিজস্ব প্রতিবেদক
  • বুধবার, ০২ ডিসেম্বর ২০২০ ০৯:৪৭:০০
  • কপি লিঙ্ক

ভাস্কর্য ভাঙার হুমকি এবং সংবিধান থেকে ধর্মনিরপেক্ষতা মুছে ফেলার পায়তারা ও সাম্প্রদায়িক আস্ফালন প্রতিরোধে দাবীতে সারাদেশের সাংস্কৃতিক কর্মীদের সাথে একাত্ম হয়ে সারথি থিয়েটার  ০১ ডিসেম্বর ২০২০ সকাল সাড়ে দশটায় গাইবান্ধা শহরের ডিবি রোডে অনুষ্ঠিত মানববন্ধনে অংশগ্রহণ করে।

সন্ধে ছয়টায় দারিয়াপুর বাজারে আয়োজন করে "প্রতিবাদী সাংস্কৃতিক অনুষ্ঠান"।

অনুষ্ঠানে আলোচনা করেন- নাট্যবন্ধু আমিনুর জামান রিংকু (চেয়ারম্যান,ঘাগোয়া ইউপি), প্রগতিশীল রাজনীতিক মঞ্জুর আলম মিঠু ও জুলফিকার চঞ্চল।

স্বাগত বক্তব্য রাখেন- লক্ষণ চন্দ্র রায় (সাংগঠনিক সম্পাদক, সারথি থিয়েটার)।

মাহমুদা আখতারের নির্দেশনায় বৃন্দআবৃত্তি ; মোহাম্মদ আলী খানের নির্দেশনায় পরিবেশিত সঙ্গীতানুষ্ঠানে অংশ নেয়- প্রকৃতি, মৈত্রী, স্মৃতি ও দোলন,তবলায় কৃষ্ণ প্রামাণিক।

শেষে নাটক 'খৈলান পালা' পরিবেশিত হয়।

অনুষ্ঠান সঞ্চালনা করে শবনম নূপুর। প্রতিবাদী এ আয়োজন থেকে ধর্মীয় মৌলবাদীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ার এবং ৭২-এর সংবিধান পুনর্বহালের দাবি জানানো হয়।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য