মাদারীপুরে জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ

  • মাদারীপুর প্রতিনিধি:
  • শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২০ ১২:২১:০০
  • কপি লিঙ্ক

২০২০-২০১৯ অর্থ বছরের রাজস্ব বাজেটের আওতায় মাদারীপুরের শিবচরে ১৩টি  প্রাতিষ্ঠানিক জলাশয়ে রুই জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। শিবচর উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তর মাছের পোনা অবমুক্তকরন কার্যক্রম বাস্তবায়ন করেন।

জানা যায়, ২০২০-২০১৯ অর্থ বছরের রাজস্ব বাজেটের আওতায় উপজেলা প্রশাসন ও মৎস দপ্তরের আয়োজনে বুধবার সকালে উপজেলা পরিষদের জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণের মধ্যে দিয়ে উপজেলার ১৩ টি প্রাতিষ্ঠানিক জলাশয়ে ৪ শ ৫ কেজি রুই জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামানের সভাপতিত্বে মাছের পোনা অবমুক্ত করন অনুষ্ঠানে প্রধান ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান বিএম আতাউর রহমান, পৌরসভার মেয়র মোঃ আওলাদ হোসেন খান, জেলা মৎস কর্মকর্তা রিপন কান্তি ঘোষ, উপজেলা সহকারী কমিশনার ভূমি এম রকিবুল হাসান, উপজেলা ভাইস চেয়ারম্যান ফাহিমা আক্তার, উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা এটিএম শামসুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য