বাল্যবিবাহ হচ্ছে এমন সংবাদ পেয়ে দুইটি বাল্যবিবাহ বন্ধ করেছেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের কড্ডা কৃষ্ণপুর গ্রামে ও শিয়ালকোল ইউনিয়নে চন্ডিদাসগাঁতী গ্রামে মোবাইল কোর্ট পরিচালনা করে বাল্যবিবাহ বন্ধ করেন সিরাজগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রহমত উল্লাহ।
এর মাঝে কড্ডা কৃষ্ণপুর গ্রামের মো. জেলহকের কন্যা 'রহিমা'(ছদ্মনাম) পোড়াবাড়ি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী এবং নান্দিনা গ্রামের মোঃ আলাউদ্দিনের কন্যা 'সালমা' (ছদ্মনাম) কে বাল্যবিবাহ এর শিকার হওয়া থেকে রক্ষা করা হয় এবং সকলের অভিভাভবকদের নিকট থেকে মুচলেকা আদায় করা হয়।
এসময় বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ এর আওতায় সর্বমোট ৩০,০০০/- (ত্রিশ হাজার টাকা) অর্থদন্ড দেয়া হয় এবং অভিভাবকদের কাছ থেকে ১৮ বছর হওয়ার পূর্বে বিয়ে দেবেন না মর্মে মুচলেকা নেয়া হয়।
অভিযান পরিচালনায় সহযোগিতা করেন উপজেলা ভূমি অফিসের স্টাফগণ এবং আনসার বাহিনীর সদস্যগণ।






মন্তব্য