সালথায় লাবু চৌধুরীর জন্মদিন পালিত

  • আবু নাসের হুসাইন, সালথা:
  • সোমবার, ১৩ জুলাই ২০২০ ১১:৪২:০০
  • কপি লিঙ্ক

ফরিদপুরের সালথায় জাতীয় সংসদের মাননীয় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপির কনিষ্টপুত্র ও তার রাজনৈতিক প্রতিনিধি বিশিষ্ট কৃষি গবেষক শাহদাব আকবর লাবু চৌধুরীর ৫৯তম জন্মদিন পালিত হয়েছে। সোমবার সন্ধ্যায় উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বারের কক্ষে ৫০ পাউন্ডের কেক কেটে জন্মদিন পালন করেন আওয়ামী লীগের নেতাকর্মী বৃন্দ।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ওয়াদুদ মাতুব্বার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক উজ্জামান ফকির মিয়া, গট্টি ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান লাভলু, উপজেলা যুবলীগের সহ-সভাপতি শওকত হোসেন মুকুল, সেচ্ছাসেবক লীগের সভাপতি ইমারত হোসেন পিকুল, উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জাহিদুর রহমান, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক বাদল হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি রাকিবুল হাসান জুয়েল, সহ-সভাপতি বাকি বিল্লাহ, সাধারণ সম্পাদক নাজমুল হোসেন, যুবলীগ নেতা সোহেল মাহমুদ, শামীম হোসেন প্রমুখ।

 

বাংলাদেশ জমিন/ সংবাদটি শেয়ার করুন

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য