ফরিদপুরের মধুখালী উপজেলায় ২৪শ’ দুস্থ্য পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে খাদ্য সহায়তা প্রদান করেছে দেশের অন্যতম শিল্প পরিবার পান্না গ্রুপ।
আজ (১৭ মে) রোববার দুপুর ১টার দিকে এসব খাদ্য সামগ্রী ও সুবিধাভোগী দুস্থ্যদের তালিকা মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তফা মনোয়ারের হাতে তুলে দেন পান্না গ্রুপের প্রতিষ্ঠান আলতু খান জুটমিলের জেনারেল ম্যানেজার নাজিমুদ্দিন ও ম্যানেজার (একাউন্টস এন্ড ফাইন্যান্স) নুরুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান মৃধা বাচ্চু, ভাইস চেয়ারম্যান জাহিদুল ইসলাম মুরাদ সহ ১১টি ইউনিয়নের চেয়ারম্যানগণ।
পান্না গ্রুপের জনসংযোগ কর্মকর্তা মশিউর হেলাল বলেন, কোভিড-১৯ এ কর্মহীন দুস্থ্য মানুষের সাহায্যার্থে মধুখালী উপজেলার ১১টি ইউনিয়ন সহ পৌরসভা সদরে ২৪শ’ মানুষের মাঝে এসব ঈদ সামগ্রী বিতরণ করা হবে।
তিনি আরো বলেন, ইউনিয়ন চেয়ারম্যানদের মাধ্যমে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হবে। প্রত্যেক পরিবার ১০ কেজি চাল, ৫ কেজি আলু, ১ লিটার তেল, ১ কেজি ডাল, ১ কেজি চিনি ও আধা কেজি লবন পাবে।
বাংলাদেশ জমিন/ সংবাদটি শেয়ার করুন






মন্তব্য