ফরিদপুরের সালথায় ভোক্তা অধিকার আইনে দুই ফল ব্যবসায়ী ও লাইসেন্স না থাকায় এক করাতকল মালিককে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। আজ বুধবার দুপুরে সদর বাজার ও নকুলহাটি এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট হাসান মো. হাফিজুর রহমান (টুটুল)।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, সালথা বাজারের ফল ব্যবসায়ী আরব আলী ও সমীর বাবু ক্রেতাদের ওজনে কম দেওয়ায় ভোক্তা অধিকার আইনে প্রত্যেককে ২ হাজার টাকা করে এবং লাইসেন্স না থাকায় আটঘর ইউনিয়নের নকুলহাটি এলাকার করাতকল মালিক শফিকুল ইসলামকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
তিনজনকে মোট ছয় হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট হাসান মো. হাফিজুর রহমান (টুটুল) বাংলাদেশ জমিনকে জানান, তাদের এ অভিযান অব্যাহত থাকবে।
বাংলাদেশ জমিন/ সংবাদটি শেয়ার করুন






মন্তব্য