৬ দফা দাবিতে 

ঠাকুরগাঁওয়ে চিনিকলের শ্রমিক -কর্মচারিদের বিক্ষোভ

  • সাদ্দাম হোসেন, ঠাকুরগাঁও: 
  • রবিবার, ১০ মে ২০২০ ০২:৩৮:০০
  • কপি লিঙ্ক

বকেয়া তিনমাসের বেতনভাতা ও উৎসব বোনাস এবং আখচাষিদের পাওনা টাকা পরিশোধ সহ ৬দফা দাবিতে ঠাকুরগাঁও চিনিকলের শ্রমিক-কর্মচারিরা  বিক্ষোভ-মানববন্ধন করেছে কারখানা চত্বরে। 

রোববার সকাল সাড়ে ১১টায় শ্রমিক-কর্মচারি ইউনিয়নের নেতৃত্বে চিনিকলের শ্রমিক-কর্মচারিরা তাদের পাওনা বেতন-ভাতাসহ ৬ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে কর্মসুচী পালন করে। 

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন শ্রমিক নেতা উজ্জ্বল হোসেন, এনাইয়েত আলী উলুব্বী, সাইফুল ইসলাম নবাব, খালিকুজ্জামান রেজা প্রমুখ।  

বক্তারা অভিযোগ করে বলেন, করোনা সংকট কালে কর্মহীন শ্রমিক-অসচ্ছলদের ত্রাণ সামগ্রী প্রদান করা হলেও চিনিকলের দৈনিক হাজিরা  ভিত্তিক  ৮শ  শ্রমিক এখন পর্যন্ত সরকারের কোন খাদ্য সহায়তা পায়নি। 

তাছাড়া ৩ মাস ধরে চিনিকলের ৭শ শ্রমিক কর্মচারি বেতন-ভাতা না দেয়ায় তারা পরিবার-পরিজন নিয়ে মানবেতর দিন যাপন করছে। অপরদিকে অবসর কালিন শ্রমিক-কর্মচারিদের পাওনাভাতা পরিশোধ করা হচ্ছে না। 

 

বাংলাদেশ জমিন/ সংবাদটি শেয়ার করুন 

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য