ডিজিটাল কার্ডের খাদ্য সামগ্রী বিতরণ উদ্বোধন করলেন নিক্সন চৌধুরী

  • সদরপুর প্রতিনিধি :
  • শুক্রবার, ০৮ মে ২০২০ ০৩:৪২:০০
  • কপি লিঙ্ক

ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকারের উদ্ভাবনী মানবিক সহায়তা প্রদানে সদরপুর উপজেলায় ডিজিটাল কার্ডের খাদ্য সামগ্রী বিতরণের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন। 

আজ শুক্রবার সকালে উপজেলার ৯টি ইউনিয়নে করোনা ভাইরাসের কারনে কর্মহীন হয়ে পড়া হত দরিদ্র ৬ হাজার ৭শ ৫০টি ডিজিটাল কার্ডের মাধ্যমে এ খাদ্য সামগ্রী প্রদান করা হয়।

উদ্বোধন শেষে এমপি নিক্সন চৌধুরী বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে কার্ড ধারীদের মাঝে এ খাদ্য সহায়তা অব্যাহত থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন, সদরপুর উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা পূরবী গোলদার, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মিজানুর রহমান শিকদার, সদরপুর  ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম বাবুল প্রমুখ।

বাংলাদেশ জমিন/ সংবাদটি শেয়ার করুন 

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য