পবিত্র শবে মেরাজ ২৮ ফেব্রুয়ারি

  • অনলাইন
  • বুধবার, ০২ ফেব্রুয়ারী ২০২২ ০৭:০২:০০
  • কপি লিঙ্ক

বুধবার (২ ফেব্রুয়ারি) রাজধানীর বায়তুল মোকাররম মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে সোমবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। 
 
ইসলামিক ফাউন্ডেশনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। দেশে লাইলাতুল মেরাজের দিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকে। তবে সরকারি প্রতিষ্ঠানে এ দিন ঐচ্ছিক ছুটি।

আরবি শব্দ ‘লাইলাতুল’ অর্থ রাত, আর ‘মেরাজ’ অর্থ ঊর্ধ্বগমন। মুসলমানদের ধর্ম বিশ্বাস অনুযায়ী, ২৬ রজব রাতে ঊর্ধ্বাকাশে ভ্রমণ করেন মহানবী হজরত মুহাম্মদ (সা.) আল্লাহতায়ালার সাক্ষাৎ লাভ করেছিলেন। এ বছর সেই রাতটি পড়েছে ২২ মার্চ। লাইলাতুল মেরাজ মুসলমানদের কাছে বিশেষ মর্যাদার। ধর্মপ্রাণ মুসলমানরা নফল ইবাদত বন্দেগির মধ্য দিয়ে এ মূল্যবান রাত কাটান। অনেকে নফল রোজাও রাখেন এ দিন।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য