১৯ ডিসেম্বর পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়ল

  • অনলাইন
  • বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২০ ০৬:৪৫:০০
  • কপি লিঙ্ক

শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি আগামী ১৯ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। আজ বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। সর্বশেষ ঘোষণা অনুযায়ী ১৪ নভেম্বর পর্যন্ত ছুটি ছিল। তার আগেই ছুটির ঘোষণা আসল।

সর্বশেষ ছুটির ঘোষণার সময় শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছিলেন, আগামী বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের জন্য সীমিত পরিসরে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার চিন্তাভাবনা চলছে। সেটিও নির্ভর করছে পরিবেশ-পরিস্থিতির ওপর। তবে আজকের ছুটির ঘোষণার বিজ্ঞপ্তিতে সীমিত পরিসরে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে কিছু বলা হয়নি। 

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য