নানা সমালোচনা ও বিতর্কের মধ্যে দিয়ে আগামীকাল শুক্রবাব থেকে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) নবম আসর। তবে বিপিএলের ট্রফি উন্মোচন অনুষ্ঠানে ছিলেন না বাংলাদেশ টেস্ট ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক সাকিব আল হাসান। তার পরিবর্তে ফরচুন বরিশালের হয়ে আসেন মেহেদি হাসান মিরাজ।
বৃহস্পতিবার (৫ জানুয়ারি) বিকেলে মিরপুর শেরে-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিপিএলের ট্রফি উন্মোচন করা হয়।
অনুষ্ঠানে সাকিব ছাড়া বাকি ৬ অধিনায়কই উপস্থিত ছিলেন।
সিলেট স্ট্রাইকার্সের মাশরাফি বিন মর্তুজা, রংপুর রাইডার্সের নুরুল হাসান সোহান, কুমিল্লা ভিক্টোরিযান্সের ইমরুর কাযেস, ঢাকা ডমিনেটর্সের অধিনায়ক নাসির হোসেন, চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের শুভাগত হোম এবং খুলনা টাইগার্সের ইয়াসির আলী রাব্বি অধিনায়ক হিসেবে বিপিএল ট্রফি হাতে ক্যামেরার সামনে দাঁড়ান।
সাকিবের না থাকার কারণ হিসেবে জানা গেছে, সাকিব আজ বৃহস্পতিবার পূর্বাচলে নিজ ক্রিকেট একাডেমিতে গিয়েছিলেন। সেখানে দলের সঙ্গে প্রথম দিনের মত অনুশীলন করেছেন তিনি।
অন্য একটি সূত্রে জানা গেছে, বিপিএল ট্রফি হাতে ফটোশ্যুটের সময় বরিশাল ছিলেন।
শুক্রবার (৬ জানুয়ারি) বিপিএলের উদ্বোধনী ম্যাচে দুপুর ২.৩০ মিনিটে মাঠে নামবে সিলেট সিক্সারস এবং চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।
দিনের অপর ম্যাচে সন্ধ্যা ৭.১৫ মিনিটে লড়বে কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবং রংপুর রাইডার্স। দুটি ম্যাচই মাঠে গড়াবে শেরে-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে।
সংবাদটি শেয়ার করুন






মন্তব্য