লিটনের শতকে পাহাড়সম লক্ষ্য পেল আফগানিস্তান

  • অনলাইন
  • শুক্রবার, ২৫ ফেব্রুয়ারী ২০২২ ০৩:০২:০০
  • কপি লিঙ্ক

দুই রানে বেঁচে যাওয়া লিটন দাস তুলে নিলেন ক্যারিয়ারের পঞ্চম শতক। লিটন নাকি যেই ম্যাচে ফিফটি করেন তার বেশীরভাগ ম্যাচেই শতক পূর্ণ করেন। তা না হলে ৪৯ ওয়ানডের ক্যারিয়ারে অর্ধশতকের (৩) চাইতে শতকই (৫) বেশি। লিটনের শতক আর মুশফিকের প্রায় শত রানের ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ৩০৬ রান।

ইনিংসের তৃতীয় ওভারে ফজল হক ফারুকির বলে লিটন এলবিডব্লু হলে রিভিউতে দেখা যায় বল লেগ স্টাম্পের বাইরে পিচ করে। এরপর ধীরে ধীরে থিতু হন উইকেটে।

লিটন থিতু হলেও শুরু থেকেই নড়বড়ে থাকা তামিম ইকবাল টিকতে পারেননি। আগের ম্যাচে যেভাবে আউট হয়েছিলেন ফজলহক ফারুকির বলে, ঠিক সেভাবেই আজও এলবিডব্লু হয়ে সাজঘরে ফেরেন দলীয় ৩৮ রানের মাথায় তামিম ইকবাল বিদায় নেন ১২ (২৪) রান করে।

তামিমের ফেরার পর সাকিব আল হাসান এসে লিটনের সঙ্গে ৫৪ বলে ৪৫ রানের জুটি বেঁধেছিলেন। তবে রশিদ খান আসতেই ফিরতে হয় সাজঘরে। ওই ওভারের দ্বিতীয় বলে এলবিডব্লু হয়ে সাজঘরে ফেরেন ৩৬ বলে ২০ রান করে।

সাকিব-তামিমের বিদায়ের পর রেকর্ড জুটি গড়েন মুশফিকুর রহিম ও লিটন দাস। দুজনের ২০২ রান এখন বাংলাদেশের তৃতীয় উইকেট জুটিতে পঞ্চম সর্বোচ্চ রান।

লিটন দাস ১২৬ বলে ১৬টি চার ও ২টি ছয়ে ১৩৬ রান করে সাজঘরে ফেরেন ফরিদ আহমেদের বলে মুজিব উর রহমানের হাতে ক্যাচ দিয়ে। লিটন বিদায় নিলেও শতকের পথে ছিলেন মুশফিকুর রহিম। কিন্তু লিটনের বিদায়ের পরের বলেই থার্ড ম্যান অঞ্চলে থাকা ফজল হকের হাতে ক্যাচ দেন ব্যক্তিগত ৮৬ (৯৩) রান করে।

এক ওভারে লিটন-মুশফিকের বিদায়ে শেষ দিকে রানের চাকা হয়ে যায় ধীর। শেষ পাঁচ ওভারে আসে ৩৪ রান। মাহমুদউল্লাহ ৫ (৮) ও আফিফ হোসেন ১৪ (১৩) রানে অপরাজিত থেকে ছাড়েন মাঠ।

আফগানদের পক্ষে ২ উইকেট নেন ফরিদ আহমেদ। ১টি করে উইকেট নেন ফজল হক ফারুকি ও রশিদ খান।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য