সু চির বিরুদ্ধে ফের মামলা

  • অনলাইন
  • মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারী ২০২১ ১১:৪২:০০
  • কপি লিঙ্ক

মিয়ানমারের সাবেক স্টেট কাউন্সিলর অং সান সু চির বিরুদ্ধে দ্বিতীয় মামলা দায়ের করেছে দেশটির সামরিক সরকার। প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনা আইন ভঙ্গের অভিযোগে নতুন এ মামলা করা হয়েছে।

সু চির আইনজীবী খিন মং জ বলেছেন, প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনা আইনের আওতায় অং সান সু চির বিরুদ্ধে আরেকটি অভিযোগ গঠন করা হয়েছে। তার বিরুদ্ধে দায়ের করা মামলায় কী সাজা হতে পারে তা জানায়নি জান্তা সরকার।

গত ১ ফেব্রুয়ারি সু চি সরকারকে উৎখাত করে সেনাবাহিনী। এরপর তার বাসায় তল্লাশি অভিযান চালিয়ে ওয়াকিটকি উদ্ধার করে সেনাবাহিনী। তখন সু চির বিরুদ্ধে দেশটির আমদানি-রপ্তানি আইনে মামলা করা হয়।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য