প্রাণঘাতী করোনা ভাইরাসে মৃত্যুর মিছিল বেড়েই চলেছে যুক্তরাষ্ট্রে। স্থানীয় সময় শনিবার রাত সাড়ে ৮টা পর্যন্ত (বাংলাদেশ সময় রোববার সকাল) দেশটিতে আরও আড়াই হাজার মানুষের মৃত্যু হয়েছে। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্যানুযায়ী, ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে মৃত্যু হয়েছে ২,৪৯৪ জনের।
এদিকে, সকাল সাড়ে ৮টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, দেশটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৪,২৬৫ জন, যা করোনায় বিশ্বজুড়ে মোট মৃতের এক চতুর্থাংশ!
সবশেষ ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে আগের দিনের তুলনায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়েছে। শুক্রবার দেশটিতে করোনায় মৃত্যু হয়েছিল ১,২৫৮ জনের। মৃতের তালিকার মতো আক্রান্তের তালিকায় সবার ওপরে যুক্তরাষ্ট্র। বিশ্বের সবচেয়ে ক্ষমতাবান দেশটিতে আক্রান্তের সংখ্যা ৯ লাখ ৬০ হাজার ছাড়িয়েছে।
বাংলাদেশ জমিন/ সংবাদটি শেয়ার করুন






মন্তব্য