দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ১৫ জনের মৃত্যু

  • অনলাইন
  • শুক্রবার, ১৫ মে ২০২০ ০২:৫০:০০
  • কপি লিঙ্ক

গত ২৪ ঘণ্টায় দেশে প্রাণ সংহারি করোনা ভাইরাসে আরও ১৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যু বেড়ে দাঁড়াল ২৯৮ জনে। 

এ সময়ে করোনা ভাইরাস শনাক্ত হয়েছেন ১২০২ জন। এ নিয়ে আক্রান্ত বেড়ে দাঁড়াল ২০ হাজার ৬৫ জনে।

আজ শুক্রবার (১৫ মে) দুপুর ২টা ৩০ মিনিটে দেশের কোভিড-১৯ সম্পর্কিত সার্বিক পরিস্থিতি জানাতে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিন অনলাইনে প্রচারিত হয়।

সেখানে ভিডিও কনফারেন্সে এই তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।

 

বাংলাদেশ জমিন/ সংবাদটি শেয়ার করুন 

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য