রাজধানীতে মাদক বিরোধী অভিযানে গ্রেফতার ৪৬

  • নিজস্ব প্রতিবেদক
  • মঙ্গলবার, ০৭ জুলাই ২০২০ ০৪:০২:০০
  • কপি লিঙ্ক

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) রাজধানীতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মাদক সেবন ও বিক্রির অভিযোগে ৪৬ জনকে গ্রেফতার করেছে।

অভিযানকালে গ্রেফতারকৃতদের হেফাজত হতে ৭৯৬ পিস ইয়াবা ট্যাবলেট, ৩ গ্রাম ৩০ পুরিয়া হেরোইন, ২১ কেজি গাঁজা ও ১টি গাঁজার গাছ উদ্ধার করা হয়।

৬ জুলাই, ২০২০ সকাল ছয়টা থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৭টি মামলা রুজু হয়েছে।

 

বাংলাদেশ জমিন/ সংবাদটি শেয়ার করুন

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য