গত ২৪ ঘণ্টায় ফরিদপুর জেলা পুলিশ কর্তৃক ২২০ পিস ইয়াবা ট্যাবলেট, ৫৩ বোতল ফেন্সিডিল ও ৩০ গ্রাম গাঁজাসহ ৩ আসামিকে গ্রেফতার করা হয়। ফৌজদারী কার্যবিধি আইনের ৫৪ ধারায় ২ জন, নিয়মিত মামলায় ২ জন এবং ওয়ারেন্টের ২ জন আসামি গ্রেফতার করা হয়। আজ শনিবার বিকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) তরিকুল ইসলাম।
কোতোয়ালি থানা পুলিশ কর্তৃক থানা এলাকায় অভিযান পরিচালনা কালে শুক্রবার (৩ সেপ্টেম্বর) ২২০ পিস ইয়াবা ট্যাবলেট, ৫৩ বোতল ফেন্সিডিল ও ৩০ গ্রাম গাঁজাসহ ৩ জন আসামি গ্রেফতার করা হয়েছে এবং নিয়মিত মামলায় ২ জন আসামি ও ওয়ারেন্টের ২ জন আসামী গ্রেফতার করে তাদেরকে কোর্টে প্রেরণ করা হয়েছে।
নগরকান্দা থানা পুলিশ কর্তৃক থানা এলাকায় অভিযান পরিচালনা কালে
ফৌঃ কাঃ বিঃ ৫৪ ধারায় ২ জন আসামী গ্রেফতার করা হয়েছে । পরবর্তীতে তাদের নিয়মিত মামলায় গ্রেফতার দেখিয়ে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
সালথা থানা পুলিশ কর্তৃক থানা এলাকায় অভিযান পরিচালনা কালে শুক্রবার ( ৩ সেপ্টেম্বর) সালথা থানার মামলা নং-০২ (জিআর- ১০৫/২০২১) , তারিখ: ০৩-০৯- ২০২১ খ্রিঃ এবং জিআর নং-১০৫/২০২১, ধারা-৩৮০/৫১১ পেনাল কোড এর আসামী ১. জামাল @ জাম্বু মাতুব্বর (২৮), পিতা- সামছুল মাতুব্বর স্থায়ী : গ্রাম- জগন্নাথদী, থানা- সালথা, জেলা –ফরিদপুরকে গ্রেফতারপূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
সদরপুর থানা পুলিশ কর্তৃক থানা এলাকায় পরিচালনা করে সদরপুর থানার মামলা নং-০১, বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) ০২/০৯/২১খ্রিঃ এর এজাহার নামীয় আসামী রাকিবুল ইসলাম (৩৪) , পিতা-মৃত এম এ ফজল, সাং -আজিমউদ্দিন বেপারী ডাঙ্গী এবং সদরপুর থানার মামলা নং -০৩ তাং- ০২/০৯/২১খ্রিঃ এর এজাহার নামীয় আসামী (১)শহিদুল ইসলাম(৩৯), পিতা- আলী হোসেন বেপারী, সাং-২২ রশি, উভয় থানা- সদরপুর, জেলা-ফরিদপুর কে গ্রেফতার করা হয়। ধৃত আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে ।
ফরিদপুর ট্রাফিক পুলিশ কর্তৃক রুজু কৃত মামলার সংখ্যা ৯ টি,
নিষ্পত্তিকৃত মামলার সংখ্যা ৩ টি, আদায় কৃত পরিমান- ৯ হাজার টাকা, আটক সংখ্যা- মটর সাইকেল ৩ টি, ইজিবাইক ২ টি।






মন্তব্য