ফেসবুকে সরকারবিরোধী পোস্ট, হেফাজত নেতা আটক

  • অনলাইন
  • শনিবার, ২৪ এপ্রিল ২০২১ ০১:৪৪:০০
  • কপি লিঙ্ক

ফেসবুকে সরকারবিরোধী পোস্ট দেওয়ার অভিযোগে হেফাজত ইসলামের এক নেতাকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। গ্রেপ্তার ব্যক্তির নাম মাওলানা ইমরান নোমানী।

শুক্রবার (২৩ এপ্রিল) দুপুরে তাকে বিচারিক আদালতে পাঠানো হয়।

গ্রেপ্তার মাওলানা ইমরান নোমানী নোয়াখালী জেলা হেফাজতের আহ্বায়ক কমিটির সদস্য।

নোয়াখালী ডিবি পুলিশের ইন্সপেক্টর সাইফুল ইসলাম করে বলেন, বৃহস্পতিবার গভীর রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

ঘটনায় তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে।

এর আগে তিনি নিজের ব্যবহৃত ফেসবুক আইডি থেকে গত তিন চারদিন ধরে সরকারবিরোধী বিভিন্ন স্ট্যাটাস দিয়ে আসছিল।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য