রামপুরায় ভিক্টর বাস কেড়ে নিল শিশুসহ ২ প্রাণ

  • অনলাইন
  • শুক্রবার, ১৪ জুলাই ২০২৩ ১২:০৭:০০
  • কপি লিঙ্ক

রাজধানীর হাতিরঝিল থানার রামপুরা ব্রিজের সামনের রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির ভিক্টর পরিবহনের বাসের ধাক্কায় জাহিদ হাসান (২৪) নামের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। তিনি চীনের বেসরকারি নর্থ ইলেকট্রনিক পাওয়ার ইউনিভার্সিটির ছাত্র ছিলেন। আজ বৃহস্পতিবার বিকেল পৌনে ৫টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত জাহিদ হাসানের বড় ভাই ইমরান বলেন, ‘আমার ভাই চীনের একটি বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে।

আমি ও আমার ভাই রামপুরা ব্রিজ দিয়ে রাস্তা পারাপারের সময় একটি বাস আমার ভাইকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক আমার ভাইকে মৃত ঘোষণা করেন।’
তিনি আরো বলেন, ‘আমরা বর্তমানে ডেমরা এলাকায় থাকি। আমাদের বাড়ি মুন্সীগঞ্জ জেলার গজারিয়া থানার ভবেরচর গ্রামে।


হাতিরঝিল থানার এসআই মিজানুর রহমান বলেন, ‘রামপুরা ব্রিজে এক বিশ্ববিদ্যালয়ছাত্রকে ভিক্টর পরিবহনের একটি বাস ধাক্কা দিয়ে হাতিরঝিলের ভেতর ঢুকিয়ে দ্রুতগতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় মেহেদী হাসান বয়স (১৩ ) নামের এক শিশুকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ওই শিশুর মৃত্যু হয়।’

তিনি আরো বলেন, ‘পরে আমরা জানতে পারি আহত ওই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ঢাকা মেডিক্যালে মারা গেছেন।

একই বাস দুটি ঘটনা ঘটিয়েছে এবং দুটি প্রাণ কেড়ে নিয়েছে। ভিক্টর পরিবহনের চালক পালিয়ে গেলেও বাসের হেলপার ও বাসটিকে জব্দ করা হয়েছে।’

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য