আবারও ক্ষোভে বাইকে আগুন 

  • অনলাইন
  • বৃহস্পতিবার, ২১ অক্টোবর ২০২১ ০৩:১৭:০০
  • কপি লিঙ্ক

রাজধানীতে আবারও বাইকে আগুন দেয়ার ঘটনা ঘটেছে।ট্রাফিক পুলিশের সাথে বাকবিতণ্ডায় বাইকে আগুন ধরিয়ে দিয়েছেন এক বাইক চালক।

বৃহস্পতিবার (২১ অক্টোবর) দুপুরে রাজধানীর পলাশী এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী রনি তালুকদার জানান, পলাশীর মোড়ে এক বাইক চালককে থামিয়ে কর্তব্যরত সার্জেন্ট বাইক ও লাইসেন্স সংক্রান্ত বিভিন্ন বিষয়ে প্রশ্ন করলে বাইক চালক ক্ষোভে তার নিজের বাইকে আগুন ধরিয়ে দেয়।

এ বিষয়ে বাইক চালকের সাথে কথা বলা সম্ভব হয়নি।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য