গতকাল রাতকাল (১৮ ডিসেম্বর) আনুমানিক ২২:০০ ঘটিকায় ফরিদপুরের সদরপুর থানা পুলিশ অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে সদরপুর উপজেলার আকোটেরচর ইউনিয়নের ০৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবুল কাসেম মোল্লা (৬৫)-কে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃত আবুল কাসেম মোল্লা মৃত মালো মোল্লার পুত্র। তার বাড়ি সদরপুর উপজেলার নজু মোল্লার ডাঙ্গী গ্রামে। পুলিশ তাকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ০২ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে সদরপুর উপজেলার চরবিষ্ণুপুর ইউনিয়নের জয়বাংলা বাজার এলাকায় শেখ হাসিনার ছবি সংবলিত লিফলেট বিতরণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। ওই মামলার ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।
এ ঘটনায় সদরপুর থানায় মামলা নম্বর-০৩, তারিখ-০৩/০২/২০২৫, ধারা-১৪৩/১২৪(এ)/১০৯/৩৪ তৎসহ পেনাল কোড ১৮৬০ অনুযায়ী মামলা রুজু করা হয়েছে।
গ্রেপ্তারকৃত আবুল কাসেম মোল্লাকে ফরিদপুর আদালতে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে পুলিশ জানিয়েছে।






মন্তব্য