সদরপুরে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

  • নুরুল ইসলাম, সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি :
  • বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫ ০১:১২:০০
  • কপি লিঙ্ক

ফরিদপুরের সদরপুরে বিএনপি’র চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৭ ডিসেম্বর) দুপুর ১২টায় সদরপুর উপজেলা মডেল মসজিদের হলরুমে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। জার্মান প্রবাসী জালাল উদ্দীন রুমির সহযোগিতায় যুবদল নেতা মুন্সী ইশারত মাহফিলটির আয়োজন করেন।

মাওলানা সাদিকুর রহমান সিদ্দিকীর সভাপতিত্বে দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৪ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও বাংলাদেশ কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল।

এ সময় উপস্থিত ছিলেন সদরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী বদরুজ্জামান, সদস্য সচিব তরিকুল ইসলাম কবির, ছাত্রনেতা তুষার মাহমুদসহ উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় উলামায়ে কেরামগণ।

দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য